Understanding Subject-Verb Agreement: পার্ট ২

আগের পোস্ট এ subject-verb agreement এর প্রাথমিক কিছু আলোচনা এবং একটি টিপস এর ব্যাখ্যা ছিল। এই পোস্ট এ রইলো আরেকটি আলোচনা।


Tips-2
যেসব noun দল বা দলগতভাবে(team or group) বুজায়, তাদেরকে collective nouns বলে। যেমনঃ team, audience, band, team family, ইত্যাদি।

Collective noun এর subject এবং verb এর ব্যাবহারের নিয়ম টা মনে রাখো।

The audience are laughing.
The band is playing.

তুমি collective noun এর সাথে singular বা plural দুটিই ব্যাবহার করতে পারবে। তবে, নিচের নিয়মটি মেনে নিয়ে।

যদি তোমার subject হয় collective noun এবং বাক্যটি দলের সকলের একদিকে tendency(প্রবণতা বা ঝোঁক) বুজায়, তবে verb টি singular হতে হবে। সুতরাং, এর সাথে singular verb ব্যাবহার করো।

অন্যদিকে, যদি উক্ত বাক্যটি একদিকে প্রবণতা বা ঝোঁক না বুজিয়ে ভিন্ন ভিন্ন দিকে বুজায় তবে, তোমাকে এর সাথে plural verb ব্যাবহার করতে হবে।

For Example(Singular):
That family has moved to rangpur.
They team is coached by Mr. Faruk.


For Example(Plural):
The family were giving their opinions.
They team are sharing new ideas.


Grammar Helpline:
যদি তোমার subject হয়, people, cattle, police তবে তোমাকে সর্বদা plural verb ব্যাবহার করতে হবে।

For Example:
People like to be praised.
The cattle are in the field.
The police have caught the thief. 

উপরের আলোচনা বুজতে সমস্যা হলে নিচে প্রশ্ন করো অথবা নিকটে অবস্থিত কোন শিক্ষক এর সহায়তা নিতে পারো।