সার্চ ইঞ্জিন রেঙ্কিং এর জন্য গুগোল ওয়েবমাস্টার গাইডলাইন কতৃক প্রদত্ত ৭ টি গুরুত্বপূর্ণ টিপস

একটি ব্লগ এর জন্য ভিজিটরদের বলা হয়, ব্লগের প্রান(life)। ভালো ভালো লেখাগুলিকে বলা হয় এর খুঁটি(pillar)। খুঁটি এবং প্রান উভয়ই প্রয়োজন। আবার অন্যদিকে, আপনার ব্লগে ভালো ভালো লেখা আছে, কিন্তু আপনি উপযুক্ত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলেন না, ফলে আপনার সময় এবং সামর্থ্যের মারাত্মক অপচয় ঘটবে। সময় ও সামর্থ্যের অপচয় মানে আমাদের যা পাওয়ার কথা ছিল, তা না পাওয়া এবং যা পাওয়ার কথা অথচ পাইনি, তাতো একধরনের ক্ষতি, তাই না?


বিষয়টা অনেকটা এইরকম যে, আপনি একটি প্রডাক্ট কারখানাতে উৎপাদন করলেন, কিন্তু এর প্রসার ও বিক্রি বৃদ্ধির জন্য তেমন কিছুই করলেন না। ফলে, আপনি ওই প্রোডাক্ট যতটা বিক্রি আশা করেছিলেন, তার অনেকাংশই নাও পেতে পারেন। এবং এই না পাওয়াটাই স্বাভাবিক!


আমরা জানি যে, বর্তমানে গুগোলকে বলা হয় ওয়েব এর রাজা। তো, ওয়েব থেকে ভালো কিছু অর্জন করতে চাইলে, ওয়েব এর এই রাজাকে তো আমল দিয়েই চলতে হবে, তাই না?

এই ওয়েব এর রাজা তার ওয়েবমাস্টার গাইডলাইনে কিছু গাইডলাইন তুলে ধরে রেখেছে যে, আপনি ওইসব নীতিমালা মেনে অর্থাৎ, ওইগুলো ফলো করে আপনার ব্লগটির সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কার্যক্রম চালাবেন। একটা বিষয় সম্পর্কে আপনার পরিস্কার ধারণা রাখা উচিত এবং তা হল, আপনি যদি গুগোল এ বেটার রেঙ্কিং পান, তবে অন্য সার্চ ইঞ্জিনগুলোতেও পাবেন। সুতরাং, আমাদের ব্লগটিতে ভালো ভিজিটর পেতে কিংবা দিন দিন আমাদের ব্লগের বেটার সার্চ রেজাল্ট রেঙ্কিং পেতে, আমাদের ওয়েবমাস্টার গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে।

চলুন দেখে নেই ইম্পরট্যান্ট ওয়েবমাস্টার গাইডলাইন এর টিপসগুলো...

১। আপনার ব্লগের পেজগুলো আপনার ভিজিটরদের উদ্দেশ্যে তৈরি করুন, সার্চ ইঞ্জিন এর জন্য নয়।

২। আপনার ইউজারদের(ভিজিটর) জন্য একধরণের তথ্য এবং সার্চ ইঞ্জিন এর জন্য আরেকধরনের তথ্য উপস্থাপন করে আপনার ইউজারদের প্রতারিত করবেন না। যদি করেন, তাহলে এটাকে গুগোল এক ধরণের ছলনা হিসেবে ধরে নিবে। আর এই ধরণের ছলনার শাস্তি কিন্তু বেশ কড়া! ( উদাহরনঃ কিওয়ার্ড স্টাফিং, )

৩। সাইট এ গুড ইউজার ন্যাভিগেশন নিশ্চিত করুন। সাইট এর লিঙ্কগুলো ক্লিয়ার রাখুন। অর্থাৎ, সাইট এর এক পেজ থেকে আরেকটি রিলেটেড পেজ ইন্টারনাল লিঙ্কিং করুন। আর এই প্রসেস টা এমন হওয়া উচিত যে, ইউজাররা এক পেজ থেকে আরেক পেজে স্বাচ্ছন্দ্যে পৌছাতে পারে। (এর সার্চ ইঞ্জিন সুবিধা ছাড়াও আরেকটি সুবিধা আছে, সেটি হল আপনার ব্লগে পেজভিউ বাড়বে)

৪। এমন একটি সাইট তৈরি করুন যেটি উপকারী, তথ্যসমৃদ্ধ এবং পরিষ্কার লেখা(যে লেখার তথ্য পাঠকের নিকট স্পষ্ট) দ্বারা সমৃদ্ধ।

৫। টাইটেল ট্যাগ যেন আপনার সাইট এর বিষয়বস্তু পরিষ্কারভাবে ইংগিত বা বর্ণনা করে।

৬। ALT এট্রিবিউট এর যথাযথ ব্যাবহার নিশ্চিত করুন।

৭। আপনার ইউআরএল(পোস্ট লিঙ্ক) এ আপনার ওই পোস্ট এর রিলেটেড কিওয়ার্ড যেন থাকে, সেটি লক্ষ্য করতে হবে।

বোনাস টিপসঃ

৮। ডুপ্লিকেট কন্টেন্ট সার্চ ইঞ্জিন রেঙ্কিং এ নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে।


উপরে বর্ণীত গুগোল ওয়েব মাস্টার গাইডলাইনগুলো ফলো করে যদি আপনার ব্লগের কার্যক্রম সামনের দিকে নিয়ে যান, তবে আশা কড়া যায় যে, আপনি গুগোলে ভালো সার্চ রেজাল্ট পেজ রেঙ্কিং(SRPR) নিশ্চিত করতে পারবেন। ফলে, আপনার বেশি বেশি ভিজিটর পাবার সম্ভাবনা থাকে। সুতরাং, ব্ল্যাক হ্যাট এসইও এড়িয়ে, হোয়াইট হ্যাট এসইও ফলো করে স্যামনে এগিয়ে যান। এতে করে, ভবিষ্যতে যেকোনো সার্চ ইঞ্জিনের নীতিমালায়, যেকোনো পরিবর্তনের আপডেট থেকে আপনার সাইট রক্ষা তো পাবেই, বরং ওইসব আপডেট এর ফলে আপনি আরও বেটার সার্চ কিওয়ার্ড রেঙ্কিং পাবেন।