পেঁয়াজের উপকারিতাঃ স্বাস্থ্য সুরক্ষায় পেঁয়াজের অপরিসীম ভূমিকা

আমরা সকলেই একটা বিষয় অবগত আছি যে পেঁয়াজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারি একটি জিনিস। তবে, বাঙালীর রান্না-বান্নায় পেয়াজ ছাড়া একদিন ও চলে না। বাঙালী গৃহিণী কাঁচা বাজারের তালিকায় প্রথমেই যে জিনিসগুলোর কথা উল্লেখ করে থাকেন তা হল পেঁয়াজ রসুন ও আদা।

বিভিন্ন রকম রোগ বালাই থেকে পেঁয়াজ আমাদের রক্ষা করে। পেঁয়াজের রস বাতের সমস্যা, যৌণ অক্ষমতা দূর করতে সাহায্য করে থাকে। বুকের মধ্যে কোনো জ্বালা পোড়া দেখা দিলে পেঁয়াজ ব্যবহারের মাধ্যমে তা সারানো যায়। 

এছাড়াও আলসার থেকে দেহকে ঝুকিমুক্ত রাখতে পেঁয়াজ কার্যকরি ভুমিকা রাখে। পেঁয়াজ পাতার মধ্যে আছে অনেক পরিমানে ভিটামিন এ। যেটা চোখের যে কোনো সমস্যা দূর করে থাকে। যারা হতাশায় জর্জরিত তাদের হতাশামুক্ত করে এই পেঁয়াজ । নিয়মিত পেঁয়াজ খেতে পারলে হৃদরোগের কবল হতে রক্ষা পাওয়া যায়। আমরা পেঁয়াজের খোসা খাওয়া থেকে দূরে থাকি কিন্তু এর খোসাতে রয়েছে ভিটামিন যা আমাদের উপকার বয়ে নিয়ে আনে। কাঁচা পেঁয়াজ খেতে পারলে যারা পানিসল্পতায় ভোগেন তাদের এই সমস্যা থেকে পরিত্রাণ দেয়। 


প্রায় বেশির ভাগ খাবারের মধ্যেই আমরা পেঁয়াজের ব্যবহার লক্ষ করে থাকি। সালাতের মধ্যে পেঁয়াজ না দিলে সালাতের মজাই পাওয়া যায় না। যে কোনো তরকারি রান্না করতে গেলে ঐ তারকারির স্বাদ পেতে হলে পেঁয়াজ ছাড়া কোনো বিকল্প নাই। এত গুণ সম্পন্ন পেঁয়াজের সম্পর্কে আমরা কয়জনই বা জানি যারা জানেননা তাদের জানানোই এই পোস্টের মূল উদ্দেশ্য। তাহলে আসুন জেনে নেই পেঁয়াজ আমাদের কি কি উপকার করে...

১। পেঁয়াজ শরীরের রোগ সারাতে সাহায্য করে। যেমন -সর্দি, কাশি, নাকে রক্তক্ষরণ এবং জ্বর। 


২। নিয়মিত পেঁয়াজ খেলে যদি ভাল ঘুম না হয় তাহলে এর থেকে পরিত্রান পাওয়া যাবে। 

৩। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
 

৪। পেঁয়াজ হজমের সমস্যা থাকলে তা দূর করে।
 

৫। পেঁয়াজের রস চুল পরা বন্ধ এবং খুসকি দূর করতে সহায়তা করে।
 

৬। পেঁয়াজ বাতের সমস্যা দূর করে থাকে।
 

৭। স্মরণ শক্তি বাড়াতে পেঁয়াজের ভুমিকা অপরিসীম। একবার ট্রাই করে দেখতে পারেন।
 

৮।  পেঁয়াজ যে কোনো ব্যথা কমাতে সাহায্য করে।
 

৯। গ্যাসের সমস্যা প্রতিরোধ করে পেঁয়াজ। কারন পেঁয়াজের মধ্যে আছে অনধিক পরিমাণে পানি। 

১০। পেঁয়াজের রস যে কোনো পুড়ে যাওয়া স্থানে লাগালে তা থেকে মুক্তি পাওয়া যায়। যদিও পেঁয়াজ লাগানোর পর ওই স্থানটা একটু জ্বলে।


পেঁয়াজ ব্যতিত রান্নার কথা ভুলেও চিন্তা করা যায় না। তবে, শুধু রান্নাতেই না আমরা ভাতের সাথেও পেঁয়াজ খেয়ে থাকি। যা আমাদের উপকার করে থাকে। পেঁয়াজের স্বাধই অন্নরকম। পেঁয়াজের যেহেতু এত উপকার তাহলে আসুন প্রতিদিন আমরা নিয়মিত পেঁয়াজ খাওয়ার অভ্যাস করি এবং সুস্থ সুন্দর জীবন যাপন করি।


লেখকঃ বাছির উল্লাহ্‌
অনার্স(হিসাব বিজ্ঞান) 
বাছির উল্লাহ্‌ এর আরো পোস্ট পড়তে এখানে ক্লিক করুন!