লেবুর রস বা শরবতের ১৩ টি উপকারিতা, যা আপনার জানা থাকা জরুরী!

লেবু, স্বাদে টক এবং এর রয়েছে অনেক গুন। আদর্শ স্বাস্থসম্মত পানীয় হিসাবে লেবুর রস বা শরবত সবার নিকট অতি পরিচিত। মাঝারি আকৃতির একটি লেবু থেকে চল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, একজন মানষের দৈনিক চাহিদা পুরনের জন্য যা যথেষ্ট।  নিম্নলিখিত লেবুর উপকারিতা গুলো একটু খেয়াল করে পড়ুন।

১।  লিভারকে শুদ্ধ ও শরীরে উৎপন্ন টক্সিনকে বের করে দিতে লেবুর শরবত  সহায়তা করে। ফলে, আপনার হজম শক্তি অনেক বেড়ে যায়।

২। ত্বকের বলিরেখা এবং দাগ দূর করে  লেবুতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। আর ভিটামিন সি আপনার ব্রন দূর করতে সহায়তা করে। লেবুতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে।

৩। আপনার মলাশয়ে সমস্যা থাকেলে সেটা  দূর হয়ে যাবে লেবু খেলে। লেবুতে থাকে প্যকটিন ফাইবার। এই ফাইবার আপনার পায়ুপথের রক্ষক হিসাবে কাজ করে।

৪। লেবুর রস আপনার শরীরের ph মাত্রা ঠিক রাখে। পি এইচ হল, আপনার শরীরের ভিটামিনের মাত্রার পরিমানের প্রতীক।

৫। আপনার ঠাণ্ডা লাগলে লেবুর রস খেতে পারেন। লেবুর শরবত গলা ব্যথায় ও অনেক উপকারি।

৬। সকাল বেলা লেবুর শরবত আপনার শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে।


৭। আপনার হাঁটু ব্যথা, কাঁধ ব্যথা এবং শরীরের বিভিন্ন হারের সংযোগস্থলে ব্যথা ও জ্বালা পোড়ায় লেবুর শরবত অনেক উপকারি।

৮। আপনি মজা করে বেশী খাবার খেতে পারেন। বেশী খাবার খেয়ে পরে লেবুর শরবত খেয়ে নিবেন। তাহলে আপনার কোন ক্ষতি হবে না। অর্থাৎ লেবুর রস আপনার ওজন কমাবে পাশাপাশি শরিরে চর্বি কমাতে সহায়তা করবে।

৯। লেবুর শরবত ক্যন্সার প্রতিরধে ও কাজ করে, যার মধ্যে রয়েছে ব্রেস্ট, প্রোস্টেট এবং ফুসফুসের ক্যান্সার।

১০। লেবুর শরবত আপনার পরিশ্রমী কাজের পর, আপনার শরীর থেকে যে ঘাম ঝরে, সে ঘামের লবন পূরণ করতে সহায়তা করে।

১১। লেবুর রস পাথুরি রোগ প্রতিরোধ করতে পারে।

১২। লেবুর খোসা আপনার হৃদরোগের ঝুঁকি কমায়।

১৩। লেবুর শরবত আপনার কিডনিতে পাথর জমতে বাধা দেয়।


আপনি বাজারের ভেজাল মিশ্রিত পানীয় না খেয়ে, একটা গ্লাস নিন, তারপর মাঝারি আকারের একটা লেবু  এবং সাথে একটু চিনি বা মধু মিশিয়ে লেমনড আকারে খেতে পারেন। এটি আপনাকে তৃষ্ণা মেটাবার সাথে সাথে, আপনাকে দিবে প্রচুর ভিটামিন এবং আপনি পাবেন প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা।